জল ভর কমলিনী জলে দিয়া ঢেউ, গো
শ্ৰীনন্দের নন্দন কালা কদম্বেরি তলে গো।।
শুনহে শ্যাম বংশীধারী করি রে বিনতি
তুমি হাওরে রাধার গঙ্গাজল আমি কলসী ভরি।
কলসী লইয়া জলে নামলা গঙ্গার জলে
সখীর সঙ্গে মনোরীঙ্গে কাল জল ভরে
কলসী ভরিয়া রাধে থইলা কদমতলে
কলসীর ভিতরে বাঁশি রাধা রাধা বোলে।
শুইন্যা ধ্বনি রাই রঙ্গিনী–চতুর্দিকে চায় গো
চল চল গৃহে চল রাধারমণ বলে।
Discussion
Public comments for Jol Bhoro Komolini are available on the discussion page.
View discussion