Back to Library
Devotional

জ্যোতির্ময়ী মা এসেছে আঁধার আঙিনায় Jyotirmoyi Ma Esheche Andhar Anginay

Kazi Nazrul Islam

Jyotirmoyi Ma Esheche Andhar Anginay lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

জ্যোতির্ময়ী মা এসেছে আঁধার আঙিনায়।
ত্রিভুবনবাসী ছেলেমেয়ে আয় রে ছুটে আয়।
আনন্দ আজ লুট হতেছে কে কুড়াবি আয়।
আনন্দিনী দশভুজা দশ হাতে ছড়ায়॥

মা অভয় দিতে এল ভয়ের অসুর দলে পায়।
আজ জিনব জগৎ মাভৈঃ বাণীর বিপুল ভরসায়॥

বুকের মাঝে টইটুম্বুর ভরা নদীর জল
ওরে দুলছে টলমল।
ঝিলের জলে ফুটল কত রঙের শতদল
ছুঁতে মায়ের পদতল॥

দেব-সেনারা বাচ খেলে রে আকাশ-গাঙের স্রোতে,
সেই আনন্দে যোগ দিবে কে, আয় রে বাহির-পথে।
আর যেতে দেব না মাকে রাখব ধরে পায়–
মাতৃহারা মা পেলে কি ছাড়তে কভু চায়॥

Read in Banglish
Jyotirmoyi ma esheche andhar anginay. Tribhubanbasi chelemeye ay re chute ay. Anando aj lut hoteche ke kurabi ay. Anandini dashobhuja dash hate choray. Ma obhoy dite elo bhoyer oshur dole pay. Aj jinbo jogot mabhoih banir bipul bhorsay. Buker majhe toitumbur bhora nodir jol Ore dulche tolmol. Jhiler jole phutlo koto ronger shotodol Chunte mayer podotol. Deb-senara bach khele re akash-ganger srote, shei anonde jog dibe ke, ay re bahir-pothe. Ar jete debo na make rakhbo dhore pay— Matrihara ma pele ki charte kobhu chay.

Related songs

More songs you may enjoy.

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Devotional

Shok Diyecho Tumi He Nath

শোক দিয়েছ তুমি হে নাথ

Kazi Nazrul Islam

"শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও! দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!"

Devotional

Shubhro Somujjwol He Chiro-Nirmol

শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল

Kazi Nazrul Islam

"শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি। অশান্ত এ চিত করো হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি॥"

Discussion

Public comments for Jyotirmoyi Ma Esheche Andhar Anginay are available on the discussion page.

View discussion