কাহারে কহিব, মনের মরম,
কেবা যাবে পরতীত?
হিয়ার মাঝারে, মরম বেদনা,
সদাই চমকে চিত।।
গুরু জন আগে, দাঁড়াইতে নারি,
সদা ছিল ছিল আঁখি।
পুলকে আকুল, দিক নেহারিতে,
সব শ্যামময় দেখি।।
সখীর সহিতে, জলেরে যাইতে,
সে কথা কহিবার নয়।
যমুনার জল, করে ঝল মল,
তাহে কি পরাণ রয়?
কুলের ধরম, রাখিতে নারিনু,
কহিলাম সবার আগে।
কহে চণ্ডীদাস, শ্যাম সুনাগর,
সদাই হিয়ায় জাগে।।
Discussion
Public comments for Kahare Kohibo Moner Morom Keba Jabe Porotit are available on the discussion page.
View discussion