কাল কুসুম করে, পরশ না করি ডরে,
এবড় মনের মনো ব্যথা।
যেখানে সেখানে যাই সকল লোকের ঠাঁই,
কাণাকাণি শুনি এই কথা।।
সই! লোকে বলে কালা পরিবাদ।
কালার ভরমে ham, জলদে না হেরি গো,
ত্যজিয়াছি কাজরের সাধ।।
যমুনা সিনানে যাই, আঁখি মেলি নাহি চাই,
তরুয়া কদম্ব তলা পানে।
যথা তথা বসে থাকি, বাঁশীটি শুনিয়ে যদি,
দুটি হাত দিয়া থাকি কাণে।।
চণ্ডীদাস ইথে কহে, সদাই অন্তর দহে,
পাসরিলে না যায় পাসরা।
দেখিতে দেখিতে হরে, তবু মন চুরি করে,
না চিনি যে কালা কিংবা গোরা।।
Discussion
Public comments for Kal Kusum Kore are available on the discussion page.
View discussion