Back to Library
Devotional

কনক বরণ কিয়ে দরপণ Kanaka Barana Kiye Darapana

Chandidas

Kanaka Barana Kiye Darapana lyrics by Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

কনক বরণ, কিয়ে দরপণ,
নিছনি দিয়ে যে তার।
কপালে ললিত, চাঁদ শোভিত,
সিন্দূর অরুণ আর।।

সই! কিবা সে মধুর হাসি।
হিয়ার ভিতর পাঁজর কাটিয়া,
মরমে রহল পশি।।

গলার উপর, মণিময় হার,
গগন মণ্ডল হেরু।
কুচ যুগ গিরি, কনক গাগরী,
উলটি পড়ল মেরু।।

গুরু সে উরুতে, লম্বিত কেশ,
হেরি যে সুন্দর ভার।
বহিয়া দুকুল বরণের ফুল,
জলদ শোভিত ধার।।

কহে চণ্ডীদাসে, বাশুলী আদেশে,
হেরিয়ে নখের কোণে।
জনম সফলে, যমুনার কূলে,
মিলারল কোন্‌ জনে।।

Read in Banglish
Kanaka barana, kiye darapana, nichhani diye je tara. Kapale lalita, chanda shobhita, sindura aruna ara. Sai! kiba se madhura hasi. Hiyara bhitara panjara katiya, marame rahala pashi. Galara upara, manimaya hara, gagana mandala heru. Kucha juga giri, kanaka gagari, ulati parala meru. Guru se urute, lambita kesha, heri je sundara bhara. Bahiya dukula baranera phula, jalada shobhita dhara. Kahe Chandidase, Bashuli adeshe, heriye nakhera kone. Janama saphale, Jamunara kule, milarala kona jane.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sei Hoite Mor Mon

সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি

Chandidas

"সেই হইতে মোর মন, নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুরে দুটি আঁখি!"

Devotional

Shuno Shuno Sunoyoni Amar Je Reet

শুন শুন সুনয়নি আমার যে রীত

Chandidas

"শুন শুন সুনয়নি আমার যে রীত। কহিতে প্রতীত নহে জগতে বিদিত।। তুমি না মানিবে তাহা আমি ভাল জানি। এতেক না কহ ধনি অসম্ভব বাণী।।"

Devotional

Shyamer Bodoner Chhotar Kiba Chhobi

শ্যামের বদনের ছটার কিবা ছবি

Chandidas

"শ্যামের বদনের ছটার কিবা ছবি। কোটি মদন জনু, জিনিয়া শ্যামের তনু, উদইছে যেন শশী রবি।।"

Devotional

Hedola Sundori Premer Agori

হেদোলা সুন্দরি প্রেমের আগরি

Chandidas

"হেদোলা সুন্দরি, প্রেমের আগরি, শুনহ নাগর কথা। নিকুঞ্জে আসিয়া, তোহারি লাগিয়া, কান্দিয়া আকুল তথা।।"

Devotional

Sai Na Koho O Sob Kotha

সই না কহ ও সব কথা

Chandidas

"সই না কহ ও সব কথা। কালার পিরীতি, যাহার লাগিল, জনম হইতে ব্যথা।।"

Sarcastic

Bhala Hoilo Are Bondhu Asila Sokale

ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে

Chandidas

"ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। বঁধু তোমায় বলিহারি যাই। ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ মুখ চাই।।"

Discussion

Public comments for Kanaka Barana Kiye Darapana are available on the discussion page.

View discussion