কোন বিধি সিরজিল কুলবতী নারী!
সদা পরাধীন ঘরে রহে একেশ্বরী।।
ধিক রহুঁ হেন জন হয়ে প্রেম করে।
বৃথা সে জীবন রাখে তখনি না মরে।।
বড় ডাকে কথাটী কহিতে যে না পারে।
পর পুরুষেতে রতি ঘটে কেন তারে।।
এ ছার জীবনের মুঞি ঘুচাইনু আশ।
চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস?
Read Kon Bidhi Sirajilo Kulobati Nari in Bengali and Banglish transliteration.
Updated
কোন বিধি সিরজিল কুলবতী নারী!
সদা পরাধীন ঘরে রহে একেশ্বরী।।
ধিক রহুঁ হেন জন হয়ে প্রেম করে।
বৃথা সে জীবন রাখে তখনি না মরে।।
বড় ডাকে কথাটী কহিতে যে না পারে।
পর পুরুষেতে রতি ঘটে কেন তারে।।
এ ছার জীবনের মুঞি ঘুচাইনু আশ।
চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস?
More songs you may enjoy.
সুখের লাগিয়া পিরীতি করিনু
Chandidas
"সুখের লাগিয়া, পিরীতি করিনু, শ্যাম বন্ধুয়ার সনে। পরিণামে এত, দুখ হবে বলে, কোন্ অভাগিনী জানে।।"
সুখের লাগিয়া রন্ধন করিনু
Chandidas
"সুখের লাগিয়া, রন্ধন করিনু, জ্বালাতে জ্বলিল সে। স্বাদু নহিল, জাতি সে গেল, ব্যঞ্জন খাইবে কে।।"
হেদে হে বিনোদ রায়
Chandidas
"হেদে হে বিনোদ রায়। ভাল হৈল ঘুচাইল পিরীতের দায়।। ভাবিতে গণিতে তনু হৈল অতি ক্ষীণ। জগ ভরি কলঙ্ক রহিল চির দিন।।"
সই মরম কহিএ তোকে
Chandidas
"সই! মরম কহিএ তোকে। পিরীতি বলিয়া, এ তিন আখর, কভু না আনিব মুখে।।"
সখি কহবি কানুর পায়
Chandidas
"সখি, কহবি কানুর পায়। সে সুখ সায়র, দৈবে শুকায়ল, তিয়াষে পরাণ যায়।।"
বিধির কুসুম যতনে আনিয়া
Chandidas
"বিধির কুসুম, যতনে আনিয়া, গাঁথিনু পিরীতি মালা। শীতল নহিল, পরিমল গেল, জ্বালাতে জ্বলিল গলা।।"
Discussion
Public comments for Kon Bidhi Sirajilo Kulobati Nari are available on the discussion page.
View discussion