কোথায় তখ্ত তাউস,
কোথায় সে বাদশাহি।
কাঁদিয়া জানায় মুসলিম
ফরিয়াদ য়্যা এলাহি॥
কোথায় সে বীর খালেদ,
কোথায় তারেক মুসা,
নাহি সে হজরত আলি
সে জুলফিকার নাহি॥
নাহি সে উমর খাত্তাব,
নাহি সে ইসলামি জোশ,
করিল জয় যে দুনিয়া,
আজ নাহি সে সিপাহি॥
হাসান হোসেন সে কোথায়,
কোথায় বীর শহিদান –
কোরবানি দিতে আপনায়
আল্লার মুখ চাহি॥
কোথায় সে তেজ ইমান
কোথায় সে শান শওকত,
তকদিরে নাই সে মাহ্তাব,
আছে পড়ে শুধু সিয়াহি॥
Discussion
Public comments for Kothay Takht Taus are available on the discussion page.
View discussion