Back to Library
Devotional

সুরা তীন Surah Tin

Kazi Nazrul Islam

Surah Tin lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

শুরু করি লয়ে শুভ নাম আল্লার,
করুণা ও কৃপা যাঁর অনন্ত অপার।

শপথ ‘তীন’ ‘জায়তুন’ ‘সিনাই’ পাহাড়
শপথ সে শান্তিপূর্ণ নগর মক্কার –

নিশ্চয় মানুষে আমি করেছি সৃজন
দিয়া যত কিছু শ্রেষ্ঠ মুরতি গঠন।

(যে জন সুবিধা এর লইল না তারে)
করিয়াছি নীচাদপি নীচ সে জনারে।

কিন্তু যে ইমান আনে, সৎকাজ করে,
অনন্ত সে পুরস্কার আছে তার তরে।

‘সুবিচার পাবে সবে’ বলিলে তোমায়
মিথ্যার আরোপ করে কে সে তবে, হায়?

আল্লাহ্ কি নন
সব বিচারক চেয়ে শ্রেষ্ঠতম জন?

Read in Banglish
Shuru kori loye shubho naam Allar, Koruna o kripa jaar ononto opar. Shopath ‘Tin’ ‘Jaytun’ ‘Sinai’ pahar Shopath se shantipurno nogor Mokkar – Nishshoy manushe ami korechi srijon Diya joto kichu shreshtho muroti gothon. (Je jon subidha er loilo na tare) Koriyachi nichadopi nich se jonare. Kintu je iman ane, sotkaj kore, Ononto se puroshkar ache tar tore. ‘Subichar pabe sobe’ bolile tomay Mithyar arop kore ke se tobe, hay? Allah ki non Sob bicharok cheye shreshthotomo jon?

Related songs

More songs you may enjoy.

Devotional

Sura Baiyenah

সুরা বাইয়েনাহ্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম নামে পবিত্র আল্লার, সীমা নাই যাঁর দয়া কৃপা করুণার। ‘আহ্‌লে কেতাব’ আর অংশীবাদিগণ নিবৃত্ত হয়নি যারা বিশ্বাসে আপন।"

Devotional

Surah Al-Adiyat

সুরা আ-দিয়াত

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, কৃপা করুণার যিনি অপার পাথার। বিদ্যুৎ-গতি দীর্ঘশ্বসা (বীরবাহী উটের শপথ),"

Devotional

Surah Inshirah

সুরা ইনশেরাহ্

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পাক নাম আল্লার, করুণা কৃপার যিনি অসীম পাথার। তোমার কারণ করিনি কি আমি তব বক্ষ বিদারণ?"

Devotional

Surah Nasr

সুরা নসর্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম শুভ নামে আল্লার, নাই আদি অন্ত যাঁর করুণা কৃপার। আসিছে আল্লার শুভ সাহায্য বিজয়! দেখিবে – আল্লার ধর্মে এ জগৎময়"

Devotional

Sura Buruj

সুরা বুরুজ

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, করুণা কৃপার যিনি অসীম পাথার। গ্রহ-উপগ্রহ ভরা শপথ আকাশের, আর শপথ প্রতিশ্রুত রোজহাশরের"

Devotional

Surah Ad-Duha

সুরা দ্বোহা

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পাক নাম আল্লার, অনন্ত সাগর যিনি দয়া করুণার। শপথ প্রথম দিবস-বেলার শপথ রাতের তিমির-ঘন,"

Discussion

Public comments for Surah Tin are available on the discussion page.

View discussion