মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
(যেন) বৃন্দাবনের এক মুঠো প্রেম আজও করে ঝলমল
(কত) সম্রাট হল ধূলি স্মৃতির গোরস্থানে
পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহজাহানে
শ্বেত মর্মরে সেই বিরহের ক্রন্দন মর্মর
গুঞ্জরে অবিরল।
কেমনে জানিল শাহজাহান? প্রেম পৃথিবীতে মরে যায়,
(তাই) পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়!
(যেন) তাজের পাষাণ অঞ্জলি লয়ে বিধাতা পানে
অমৃত প্রেম বিরহী-আত্মা আজও অভিযোগ হানে
(বুঝি) সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায়
শীর্ণা-যমুনা-জল॥
Discussion
Public comments for Momtaz! Momtaz! Tomar Tajmahal are available on the discussion page.
View discussion