মনে রয়ে গেল মনের কথা—
শুধু চোখের জল, প্রাণের ব্যথা ॥
মনে করি দুটি কথা ব’লে যাই, কেন মুখের পানে চেয়ে চলে যাই।
সে যদি চাহে মরি যে তাহে, কেন মুদে আসে আঁখির পাতা ॥
ম্লানমুখে, সখী, সে যে চলে যায়— ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয়।
বুঝিল না সে যে কেঁদে গেল— ধুলায় লুটাইল হৃদয়লতা।
Discussion
Public comments for Mone Roye Gelo Moner Kotha are available on the discussion page.
View discussion