Back to Library
Romantic

মোর প্রিয়া হবে এসো রাণী Mor Priya Hobe Esho Rani

Kazi Nazrul Islam

Read Mor Priya Hobe Esho Rani in Bengali and Banglish transliteration, from Gulbagicha.

Updated

Lyrics

মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।

কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।

জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।

আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল ।।

Read in Banglish
Mor priya hobe esho rani, Deb khonpay tarar phul. Korne dolabo tritiya tithir, Choiti chander dul. Konthe tomar porabo balika, Hongsho-sarir dulano malika. Bijoli jorin fita-y bandhibo, Megh rong elo chul. Jyotsnar sathe chondhon diye Makhabo topic gay, Ramdhonu hote lal rong chhani, Alta porabo pay. Amar ganer saat-sur diya, Tomar bashor rochibo priya. Tomare gheriya gahibe amar, Kobitar bulbul.

Related songs

More songs you may enjoy.

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Ke Pathale Lipir Duti

কে পাঠালে লিপির দূতী

Kazi Nazrul Islam

"কে পাঠালে লিপির দূতী গোপন লোকের বন্ধু গোপন। চিনতে নারি হাতের লেখা মনের লেখা চেনে গো মন॥"

Romantic

Ruper Dipali Utsab Ami Dekhechi Tomar Onge

রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে

Kazi Nazrul Islam

"রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে। শত ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়নভঙ্গে॥"

Romantic

Se Amar Gopon Kotha Shune Ja O Sokhi

সে আমার গোপন কথা শুনে যা ও সখী

Kazi Nazrul Islam

"সে আমার গোপন কথা শুনে যা ও সখী! ভেবে না পাই বলব কী॥ প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে"

Romantic

Swopne Dekhi Ekti Notun Ghor

স্বপ্নে দেখি একটি নতুন ঘর

Kazi Nazrul Islam

"স্বপ্নে দেখি একটি নতুন ঘর! তুমি আমি দু-জন প্রিয়, তুমি আমি দু-জন। বাহিরে বকুল-বনে কুহু পাপিয়ায় করে কুজন।"

Romantic

Laili Tomar Esechhe Firiya

লায়লী তোমার এসেছে ফিরিয়া

Kazi Nazrul Islam

"লায়লী তোমার এসেছে ফিরিয়া মজনুঁ গো আঁখি খোলো। প্রিয়তম! এতদিনে বিরহের নিশি বুঝি ভোর হলো।।"

Discussion

Public comments for Mor Priya Hobe Esho Rani are available on the discussion page.

View discussion