Back to Library
Romantic

নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নুপুর Nishirate Rim Jhim Jhim Badol-Nupur

Kazi Nazrul Islam

Nishirate Rim Jhim Jhim Badol-Nupur lyrics by Kazi Nazrul Islam (1940). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

1940

Lyrics

নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নুপুর
বাজিল ঘুমের মাঝে সজল মধুর॥

দেয়া গরজে বিজলি চমকে
জাগাইল ঘুমন্ত প্রিয়তমকে
আধো-ঘুমঘোরে চিনিতে নারি ওরে
‘কে এল কে এল’ বলে ডাকিছে ময়ূর॥

দ্বার খুলি পড়শি কৃষ্ণা মেয়ে মেঘের পানে আছে চেয়ে
কারে দেখি আমি কারে দেখি
মেঘলা আকাশ না ওই মেঘলা মেয়ে।

ধায় নদীজল মহাসাগর পানে
বাহিরে ঝড় কেন আমায় টানে
জমাট হয়ে আছে বুকের কাছে
নিশীথ-আকাশ যেন মেঘ-ভারাতুর॥

Read in Banglish
Nishirate rim jhim jhim badol-nupur Bajilo ghumer majhe sojol modhur. Deya goroje bijoli chomke Jagailo ghumonto priyotomoke Adho-ghumghore chinite nari ore ‘Ke elo ke elo’ bole dakiche moyur. Dwar khuli porshi krishna meye meghe pane ache cheye Kare dekhi ami kare dekhi Meghla akash na oi meghla meye. Dhay nodijol mohasagor pane Bahire jhor keno amay tane Jomat hoye ache buker kache Nishith-akash jeno megh-bharatur.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jhoro Jhoro Jhore Shaon Dhara

ঝর ঝর ঝরে শাওন ধারা

Kazi Nazrul Islam

"ঝর ঝর ঝরে শাওন ধারা। ভবনে এল মোর কে পথহারা॥ বিরহ-রজনি একেলা যাপি সঘনে বহে ঝড় সভয়ে কাঁপি।"

Nature

Rum Jhum Jhum Badol Nupur Bole

রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে

Kazi Nazrul Islam

"রুম ঝুম ঝুম বাদল নুপুর বোলে। তমাল-বরনী কে নাচে গগন কোলে তার অঙ্গের লাবনী যেন ঝরে অবিরল হয়ে শীতল মেঘলামতির ধারাজল;"

Romantic

Snigdha Shyama Beni Borna Esho Malabika

স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা

Kazi Nazrul Islam

"স্নিগ্ধ-শ্যাম-বেণি-বর্ণা এসো মালবিকা! অর্জুন-মঞ্জরী-কর্ণে গলে নীপ-মালিকা, – মালবিকা॥"

Melancholic

Megh Medur Gagan Kande Hutash Pabon

মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন

Kazi Nazrul Islam

"মেঘ-মেদুর গগন কাঁদে হুতাশ পবন, কে বিরহী রহি রহি দ্বারে আঘাত হানো। শাওন ঘন ঘোর ঝরিছে ধারা অঝোর কাঁপিছে কুটির মোর দীপ-নেভানো॥"

Romantic

Rimi Jhim Rimi Jhim Oi Namilo Deya

রিমি ঝিম রিমি ঝিম ওই নামিল দেয়া

Kazi Nazrul Islam

"রিমি ঝিম রিমি ঝিম ওই নামিল দেয়া! শুনি শিহরে কদম, বিদরে কেয়া॥"

Nature

Dulibi Ke Ay Megher Dolay

দুলিবি কে আয় মেঘের দোলায়

Kazi Nazrul Islam

"দুলিবি কে আয় মেঘের দোলায়। কুসুম দোলে পাতার কোলে পুবালি হাওয়ায়॥"

Discussion

Public comments for Nishirate Rim Jhim Jhim Badol-Nupur are available on the discussion page.

View discussion