Back to Library
Satirical

নিয়ে কাদা মাটির তাল Niye Kada Matir Taal

Kazi Nazrul Islam

Niye Kada Matir Taal lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

নিয়ে কাদা মাটির তাল
খেলে হোরি ভূতের পাল।
নর্দমা হতে ছিটায় কর্দম হরদম কাহার চাঁড়াল॥

দুই পাশের পথিকের গায়
কাদা ছিটিয়ে মোটর যায়,
নল দিয়ে ওই জল ছিটায়
ফুটপাথে উড়িয়া-দুলাল॥

খচমচ খচমচ বাজায় তাল
ভোজপুরি মাড়োয়ারি ভাই,
ঝি ফেলে দেয় ছাদ থেকে
গোবর-গোলা, আখার ছাই,
দেয় ঢেলে পিচদানির পিচ
কাপড়-চোপড় লালে লাল॥

ভুঁড়িতে ফুঁড়িছে ডাক্তার পিচকারি ওই
হোলি হ্যায়!
টক্‌কর খেয়ে উলটে পড়ে ময়লা গাড়ি –
হোলি হ্যায়!
ষাঁড়ের গুঁতোয় খানায় পড়ে
খেলে হোরি পাঁড় মাতাল।

Read in Banglish
Niye kada matir taal Khele hori bhuter paal. Nordoma hote shitay kordom hordom kahar chandal. Dui pasher pothiker gay Kada shitiye motor jay, Nol diye oi jol shitay Footpathe uriya-dulal. Khachmach khachmach bajay taal Bhojpuri marwari bhai, Jhi phele dey chad theke Gobor-gola, akhar chai, Dey dhele pichdanir pich Kapor-chopor lale laal. Bhurite phuriche daktar pichkari oi Holi hay! Tokkor kheye ulte pore moyla gari – Holi hay! Sharer gutoy khanay pore Khele hori par matal.

Related songs

More songs you may enjoy.

Satirical

League of Nations

লিগ-অব-নেশন

Kazi Nazrul Islam

"বসেছে শান্তি-বৈঠকে বাঘ, সিংহ, হাঙর, নেকড়ে! বৈষ্ণব গোরু, ছাগ, মেষ এসে হরিবোল বলে দেখ রে॥"

Satirical

Saheb O Mosaheb

সাহেব ও মোসাহেব

Kazi Nazrul Islam

"সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!’ মোসাহেব বলে ‘চমৎকার সে হতেই হবে যে! হুজুরের মতে অমত কার?’"

Satirical

Sha Ar Shuri Mile Sashuri Ki Hoy Go

শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো

Kazi Nazrul Islam

"শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো। শ্যাম-প্রেমে বাধা দেয় স্বামী তারে কয় গো॥"

Humorous

Ma Shashti Go Tor Gushtir Paaye Pori

মা ষষ্ঠী গো তোর গুষ্টির পায়ে পড়ি

Kazi Nazrul Islam

"মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি। আর অস্থির করিসনে মা আমায় দয়া করি॥ ষষ্ঠী মা, তোর কৃপার চেয়ে যষ্টি-প্রহার ভালো, কৃপা যদি করলি মা গো, মেয়েগুলোই কালো!"

Festive

Muthi Muthi Abir O Ke Kanane Choray

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়

Kazi Nazrul Islam

"মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়। রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়॥"

Satirical

Round-Table-Conference

রাউন্ড-টেবিল-কনফারেন্স

Kazi Nazrul Islam

"রাউন্ড-টেবিল-কনফারেন্স কোরাস : দড়াদড়ির লাগবে গিঁঠ গোল-টেবিলের বৈঠকে! ঠোকর মারে লোহায় ইঁট"

Discussion

Public comments for Niye Kada Matir Taal are available on the discussion page.

View discussion