Back to Library
Mournful

ওগো মা-ফাতেমা ছুটে আয় Ogo Ma-Fatema Chute Ay

Kazi Nazrul Islam

Ogo Ma-Fatema Chute Ay lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Lyrics

ওগো মা-ফাতেমা ছুটে আয়–
তোর দুলালের বুকে হানে ছুরি।
দিনের শেষে বাতি নিভিয়া যায় মাগো,
বুঝি আঁধার হলো মদিনা-পুরী॥

কোথায় শেরে-খোদা, জুলফিকার কোথা–
কবর ফেঁড়ে এস কারবালা যথা;
তোমার আওলাদ বিরান হলো আজি,
নিখিল শোকে মরে ঝুরি॥

কোথায় আখেরী নবী, চুমা খেতে তুমি
যে গলে হোসেনের–
সহিছ কেমনে, সে গলে দুশমন
হানিছে শমসের!
রোজ হাশরে না-কি কওসরের পানি
পিয়াবে তোমরা গো গুনাহ্গারে আনি,
দেখ না কি চেয়ে, দুধের ছেলে-মেয়ে
পানি বিহনে মরে পুড়ি।।

Read in Banglish
Ogo ma-Fatema chute ay– Tor dulaler buke hane churi. Diner sheshe bati nibhiya jay mago, Bujhi adhar holo Modina-puri. Kothay Shere-Khoda, Zulfiqar kotha– Kobor phere eso Karbala jotha; Tomar awlad biran holo aji, Nikhil shoke more jhuri. Kothay Akheri Nabi, chuma khete tumi Je gole Hoshner– Sohichho kemone, se gole dushmon Haniche shomser! Roz hashore na-ki Kawsarer pani Piyabe tomra go gunahgare ani, Dekho na ki cheye, dudher chele-meye Pani bihone more puri.

Related songs

More songs you may enjoy.

Mournful

Oshim Bedonay Kande Modinabashi

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী

Kazi Nazrul Islam

"অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী। নিভিয়া গেল চাঁদের মুখের হাসি।। শোকের বাদল আছড়ে প’ড়ে কাঁদছে মরুর বুকের পরে,"

Melancholic

Moharramer Chand Elo Oi Kandate Fer Duniyay

মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়

Kazi Nazrul Islam

"মোহর‍্‍মের চাঁদ এল ওই কাঁদাতে ফের দুনিয়ায়। ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়॥"

Melancholic

Bohe Shoker Pathar Aji Saharay

বহে শোকের পাথার আজি সাহারায়

Kazi Nazrul Islam

"বহে শোকের পাথার আজি সাহারায়। ‘নবিজী নাই’–উঠলো মাতম মদিনায়।। আঁখি-প্রদীপ এই ধরণীর গেল নিভে, ঘিরিল তিমির;"

Melancholic

Phorater Panite Neme Fatema-Dulal Kande

ফোরাতের পানিতে নেমে ফাতেমা-দুলাল কাঁদে

Kazi Nazrul Islam

"ফোরাতের পানিতে নেমে ফাতেমা-দুলাল কাঁদে অঝোর নয়নে রে। দু’হাতে তুলিয়া পানি ফেলিয়া দিলেন অমনি পড়িল কি মনে রে।।"

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Discussion

Public comments for Ogo Ma-Fatema Chute Ay are available on the discussion page.

View discussion