Back to Library
Romantic

অলি বার বার ফিরে যায় Oli Bar Bar Phire Jay

Rabindranath Tagore

Oli Bar Bar Phire Jay lyrics by Rabindranath Tagore (1888). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

অলি বার বার ফিরে যায়,
অলি বার বার ফিরে আসে-
তবে তো ফুল বিকাশে ।
কলি ফুটিতে চাহে ফোটে না,
মরে লাজে মরে ত্রাসে ।।

ভুলি মান অপমান দাও মন প্রাণ,
নিশি দিন রহো পাশে ।
ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও
হৃদয়রতন-আশে ।।

ফিরে এসো ফিরে এসো, বন মোদিত ফুলবাসে ।
আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে ।।

Read in Banglish
Oli bar bar phire jay, oli bar bar phire ase- tobe to phul bikashe. Koli phutite chahe phote na, more laje more trase. Bhuli man opoman dao mon pran, nishi din roho pashe. Ogo asha chhere tobu asha rekhe dao hridoyoroton-ashe. Phire eso phire eso, bon modito phulbashe. Aji birohorojoni, phullo kusum shishirsolile bhashe.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Sadher Kanone Mor Ropon Koriyachinu

সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু

Rabindranath Tagore

"সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু একটি লতিকা, সখী, অতিশয় যতনে। প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুল ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।"

Yearning

Sakhi Bahe Gelo Bela

সখী বহে গেল বেলা

Rabindranath Tagore

"সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা, এ কি আর ভালো লাগে। আকুল তিয়াষ, প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে॥"

Melancholic

Sakhi Protidin Hay Ese Phire Jay Ke

সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে

Rabindranath Tagore

"সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্‌ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥"

Contemplative

Era Sukher Lagi Chahe Prem

এরা সুখের লাগি চাহে প্রেম

Rabindranath Tagore

"এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না । শুধু সুখ চলে যায় । এমনি মায়ার ছলনা । এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।"

Melancholic

Aji Je Rojoni Jay

আজি যে রজনী যায়

Rabindranath Tagore

"আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে । নয়নের জল ঝরিছে বিফল নয়নে ।।"

Discussion

Public comments for Oli Bar Bar Phire Jay are available on the discussion page.

View discussion