Back to Library
Devotional

তৌহিদেরই বান ডেকেছে Tawhideri Baan Dekheche

Kazi Nazrul Islam

Tawhideri Baan Dekheche lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তৌহিদেরই বান ডেকেছে
সাহারা মরুর দেশে।
দুনিয়া জাহান ডুবুডবু
সেই স্রোতে যায় ভেসে॥

সেই জোয়ারে আমার নবি পারের তরি নিয়ে,
আয় কে যাবি পারে, ডাকে দ্বারে দ্বারে গিয়ে;
যে চায় না, তারেও নেয় সে নায়ে আপনি ভালোবেসে॥

পথ সে দেখায় ঈদের চাঁদের পিদিম নিয়ে হাতে,
হেসে হেসে দাঁড় টানে চায় আসহাব তার সাথে॥

নামাজ রোজার ফুল-ফসলে শ্যামল হল মরু,
প্রেমের রসে উঠল পুরে নীরস মনের তরু।
খোদার রহম এল রে আখেরে নবির বেশে॥

Read in Banglish
Tawhideri baan dekheche Sahara morur deshe. Duniya jahan dubudubu Sei srote jay bhese. Sei joare amar nobi parer tori niye, Ay ke jabi pare, dake dware dware giye; Je chay na, tareo ney se naye apni bhalobese. Poth se dekhay eeder chander pidim niye hate, Hese hese dar tane chay ashab tar sathe. Namaj rojar phul-foshore shyamol holo moru, Premer rose uthlo pure niros moner toru. Khodar rohom elo re akhere nobir beshe.

Related songs

More songs you may enjoy.

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Saiyade Makki Madani Amar Nabi Mohammad

সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ

Kazi Nazrul Islam

"সৈয়দে মক্কী মদনী আমার নবি মোহাম্মদ। করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ॥"

Devotional

Shono Shono Ya Ilahi Amar Munajat

শোনো শোন য়্যা ইলাহি আমার মুনাজাত

Kazi Nazrul Islam

"শোনো শোন য়্যা ইলাহি আমার মুনাজাত। তোমারি নাম জপে যেন আমার হৃদয় দিবস-রাত।।"

Devotional

Allahar Naam Mukhe Jahar

আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম

Kazi Nazrul Islam

"আল্লার নাম মুখে যাহার বুকে আল্লার নাম। এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেশ্‌তের আরাম।।"

Devotional

Mohammad Nam Jotoi Jopi Totoi Modhur Lage

মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে

Kazi Nazrul Islam

"মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। নামে এত মধু থাকে, কে জানিত আগে॥"

Devotional

Deshe Deshe Geye Berai Tomar Namer Gan

দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান

Kazi Nazrul Islam

"দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান হে খোদা, এ যে তোমারই হুকুম, তোমারই ফরমান।। এমনি তোমার নামের আছর – নামাজ রোজার নাই অবসর,"

Discussion

Public comments for Tawhideri Baan Dekheche are available on the discussion page.

View discussion