তোমাদের আসরে আজ
এই তো প্রথম গাইতে আসা,
বিনিময়ে চাই তোমাদের প্রশংসা আর ভালোবাসা ।।
এতোদিন তানপুরাটার যে তারগুলো নীরব ছিলো,
কে যেন আজ তারগুলোকে
নতুন সুরে জাগিয়ে দিলো,
প্রাণে যে সুর লাগিয়ে দিলো ।
গানই আমার জীবন ওগো,
গানই আমার কাঁদা হাসা ।।
তোমাদের এ গান শুনে একটু যদি ভালো লাগে
তবে হবো ধন্য আমি,
তোমাদের প্রশংসারই চেয়ে ওগো
কিছুই তো আর নয়কো দামী ।
এ হৃদয় ভালোবাসার গানেরই এক স্বরলিপি,
জীবনেরই বাঁশীতে যে
এ গান আমি বাজিয়ে যাবো,
সুরে যে মন সাজিয়ে যাবো ।
এ গান আমার ফুলের কানে
ভ্রমরেরই প্রাণের ভাষা ।।
Discussion
Public comments for Tomader Ashore Aj Ei To Prothom Gaite Asha are available on the discussion page.
View discussion