Back to Library
Devotional

পদউধ কাক কোকিলের ডাক জানাইল রজনী শেষ Padudha Kaka Kokilera Daka Janaila Rajani Shesha

Chandidas

Read Padudha Kaka Kokilera Daka Janaila Rajani Shesha in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
চণ্ডীদাস
Lyrics

পদউধ কাক, কোকিলের ডাক,
জানাইল রজনী শেষ।
তুরিতে নাগরী, গেলা নিজ ঘরে,
বাঁধিতে বাঁধিতে কেশ।।

অবশ আলিসে, ঠেসনা বালিসে,
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
বসন ভূষণ, হৈয়াছে বদল,
তখন উঠিয়া দেখি।।

ঘরে মোর বাদী, শাশুড়ী ননদী
মিছা তোলে পরিবাদ।
জানিলে এখন, হইবে কেমন,
বড় দেখি পরমাদ।।

চণ্ডীদাস কহে, শুনলো সুন্দরি,
তুমি সে বড়ুয়ার বহু।
শ্যামের মোহন, গুণের কারণ,
লখিতে নারিবে কেহু।।

Read in Banglish
Padudha kaka, kokilera daka, janaila rajani shesha. Turite nagari, gela nija ghare, bandhite bandhite kesha.. Abasha alise, thesna balise, ghume dhulu dhulu ankhi. Bashana bhushana, haiyache badala, takhana uthiya dekhi.. Ghare mora badi, shashuri nanadi micha tole paribada. Janile ekhana, haibe kemona, bara dekhi paramada.. Chandidas kahe, shunalo sundari, tumi se baruara bahu. Shyamera mohana, gunera karana, lakhite naribe kehu..

Related songs

More songs you may enjoy.

Devotional

Shuno Shohochori Na Koro Chaturi

শুন সহচরি না কর চাতুরী

Chandidas

"শুন সহচরি না কর চাতুরী, সহজে দেহ উত্তর। কি জাতি মূরতি কানুর পিরীতি, কোথাই তাহার ঘর।।"

Devotional

Hedola Sundori Premer Agori

হেদোলা সুন্দরি প্রেমের আগরি

Chandidas

"হেদোলা সুন্দরি, প্রেমের আগরি, শুনহ নাগর কথা। নিকুঞ্জে আসিয়া, তোহারি লাগিয়া, কান্দিয়া আকুল তথা।।"

Devotional

Gokul Nogore Phiri Ghore Ghore

গোকুল নগরে ফিরি ঘরে ঘরে

Chandidas

"গোকুল নগরে, ফিরি ঘরে ঘরে, বেড়াই চিকিৎসা করি। যে রোগ যাহার, দেখি একবার, ভাল যে করিতে পারি।।"

Devotional

Kanur Piriti Chandaner Riti

কানুর পিরীতি চন্দনের রীতি ঘষিতে সৌরভ ময়

Chandidas

"কানুর পিরীতি, চন্দনের রীতি, ঘষিতে সৌরভ ময়। ঘষিয়া আনিয়া, হিয়ায় লইতে, দহন দ্বিগুণ হয়।।"

Devotional

Shun Shun Didi Prem Sudha Nidhi

শুন শুন দিদি প্রেম সুধা নিধি কেমন তাহার জল

Chandidas

"শুন শুন দিদি, প্রেম সুধা নিধি, কেমন তাহার জল। কেমন তাহার, গভীর গম্ভির, উপরে শেহালা দল।।"

Devotional

Ajukar Nishi Nikunje Asi

আজুকার নিশি নিকুঞ্জে আসি করিল বিবিধ রাস

Chandidas

"আজুকার নিশি, নিকুঞ্জে আসি, করিল বিবিধ রাস। রসের সাগরে, ডুবাইল মোরে, বিহানে চলিল বাস।।"

Discussion

Public comments for Padudha Kaka Kokilera Daka Janaila Rajani Shesha are available on the discussion page.

View discussion