শুন শুন সই! কহি তোরে।
পিরীতি করিয়া কি হৈল মোরে।।
পিরীতি পাবক কে জানে এত।
সদাই পুড়িছে সহিব কত।।
পিরীতি দুরন্ত কে বলে ভাল।
ভাবিতে পাঁজর হইল কাল।।
অবিরত বহে নয়ানে নীর।
নিলাজ পরাণে না বান্ধে থির।।
দোষর ধাতা পিরীতি হইল।
সেই বিধি মোরে এতেক কৈল।।
চণ্ডীদাস কহে সে ভাল বিধি।
এই অনুরাগে সকল সিধি।।
Discussion
Public comments for Shun Shun Shoi Kohi Tore are available on the discussion page.
View discussion