তাহারে বুঝাই সই! পেলে তার লাগি।
ননদী-বচনে যেন বুকে উঠে আগি।।
কাহারে না কহি কথা রহি দুখে ভাসি।
ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়সি।।
কাহারে কহিব দুখ যাব আমি কোথা।
কার সনে কব আর কালা কানুর কথা?
যত দূরে যায় মন তত দূরে যাব।
পিরীতি পরাণভোগী কোথা গেলে পাব।।
তাহারে কহিব দুখ বিনয় করিয়া।
চণ্ডীদাস কহে তবে জুড়াইবে হিয়া।।
Discussion
Public comments for Tahare Bujhai Soi Pele Tar Lagi are available on the discussion page.
View discussion