সোণার নাতনী, এমন যে কেনি,
হইলা বাউরী পারা।
সদাই রোদন, বিরস বদন,
না বুঝি কেমন ধারা।।
যমুনা যাইতে, কদম্ব তলাতে,
দেখিলা যে কোন জনে।
যুবতী জনার, ধরম নাশক,
বসি থাকে সেই খানে।।
সে জন পড়ে তোর মনে।
সতীর কুলের কলঙ্ক রাখিলি,
চাহিয়া তাহার পানে।।
একে কুলনারী, কুল আছে বৈরী,
তাহে বড়ুয়ার বধূ।
কহে চণ্ডীদাসে, কুল-শীল নাশে,
কালিয়া প্রেমের মধু।।
Discussion
Public comments for Sonar Natni Emon Je Keni Hoila Bauri Para are available on the discussion page.
View discussion