Back to Library
Devotional

সুরা নসর্ Surah Nasr

Kazi Nazrul Islam

Read Surah Nasr in Bengali and Banglish transliteration, from Kavya Ampara.

Updated

Lyrics

শুরু করিলাম শুভ নামে আল্লার,
নাই আদি অন্ত যাঁর করুণা কৃপার।

আসিছে আল্লার শুভ সাহায্য বিজয়!
দেখিবে – আল্লার ধর্মে এ জগৎময়
যত লোক দলে দলে করিছে প্রবেশ,

এবে নিজ পালক সে প্রভুর অশেষ
প্রচারো হে প্রশংসা কৃতজ্ঞ অন্তরে,
করো ক্ষমা-প্রার্থনা তাঁহার গোচরে।

করেন গ্রহণ তিনি সবার অধিক
ক্ষমা আর অনুতাপ-যাচ্‌ঞা সঠিক।

Read in Banglish
Shuru korilam shubho name Allar, Nai adi onto janr koruna kripar. Asiche Allar shubho shahajjo bijoy! Dekhibe – Allar dhorme e jogotmoy Joto lok dole dole koriche probesh, Ebe nijo palok she probhur oshesh Procharo he proshongsha kritoggo ontore, Koro khoma-prarthona tahar gochore. Koren grohon tini shobar odhik Khoma ar onutap-jachna shothik.

Related songs

More songs you may enjoy.

Devotional

Surah Al-Adiyat

সুরা আ-দিয়াত

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, কৃপা করুণার যিনি অপার পাথার। বিদ্যুৎ-গতি দীর্ঘশ্বসা (বীরবাহী উটের শপথ),"

Devotional

Surah Al-Kafirun

সুরা কাফেরুন

Kazi Nazrul Islam

"আরম্ভ করি লয়ে নাম আল্লার, আকর যে সব দয়া কৃপা করুণার। বলো, হে বিধর্মিগণ, তোমরা যাহার পূজা কর, – আমি পূজা করি না তাহার।"

Devotional

Sura Baiyenah

সুরা বাইয়েনাহ্

Kazi Nazrul Islam

"শুরু করিলাম নামে পবিত্র আল্লার, সীমা নাই যাঁর দয়া কৃপা করুণার। ‘আহ্‌লে কেতাব’ আর অংশীবাদিগণ নিবৃত্ত হয়নি যারা বিশ্বাসে আপন।"

Devotional

Surah Ikhlas

সুরা ইখলাস

Kazi Nazrul Islam

"শুরু করিলাম পূত নামেতে আল্লার শেষ নাই সীমা নাই যাঁর করুণার। বলো, আল্লাহ্ এক! প্রভু ইচ্ছাময়, নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।"

Devotional

Surah Inshirah

সুরা ইনশেরাহ্

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে পাক নাম আল্লার, করুণা কৃপার যিনি অসীম পাথার। তোমার কারণ করিনি কি আমি তব বক্ষ বিদারণ?"

Devotional

Surah Tin

সুরা তীন

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে শুভ নাম আল্লার, করুণা ও কৃপা যাঁর অনন্ত অপার। শপথ ‘তীন’ ‘জায়তুন’ ‘সিনাই’ পাহাড় শপথ সে শান্তিপূর্ণ নগর মক্কার –"

Discussion

Public comments for Surah Nasr are available on the discussion page.

View discussion