Back to Library
Devotional

তিন বেড়ের বাগানেতে ভ্রমর এসেছে Tin Berer Baganete Bhromor Esheche

Rashid Uddin

Tin Berer Baganete Bhromor Esheche lyrics by Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রশিদ উদ্দিন
ধরণ
বাউল
Lyrics

তিন বেড়ের বাগানেতে ভ্রমর এসেছে
ফুলের কলি দোলি দোলি ঝিলমিল করতেছে

হায় মরি কি মনোলোভা, ঝুলিতেছে রক্তজবা,
ডাল ছাড়া ফুল কেমন শোভা, জ্বলুনির উপর ভাসিতেছে

দেখতে বাগান কী চমৎকার, দুই দিকে পাতাবাহার
মাঝখানে সমুদ্রের মাজার গোলাপ ফুটেছে

বসে মালী বাগানমূলে মাসে তিনদিন ফুল তুলে
ডাল ছাড়া ফুল পাতায় ঝুলে রস বিলাইছে

জ্ঞানস্ত সে ভক্তি পানে, খাইছে মধু সাধুগণে
রশিদ উদ্দিন ক্ষুদ্র জ্ঞানে সকল হারাইছে।

Read in Banglish
Tin berer baganete bhromor esheche Phuler koli doli doli jhilmil kortiche Hay mori ki monolobha, jhuliteche roktojoba, Dal chara phul kemon shobha, jolonir upor bhasiteche Dekhte bagan ki chomotkar, dui dike patabahar Majhkhane somudrer majhar golap phuteche Boshe mali baganmule mashe tindin phul tule Dal chara phul patay jhule ros bilaiche Gyanosto she bhokti pane, khaiche modhu sadhugone Rashid Uddin khudro gyane sokol haraiche.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shunre Momin Bismillah Porle Phol Paibe Ekdin

শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন

Rashid Uddin

"শুনরে মমিন, বিছমিল্লা পড়লে ফল পাইবে একদিন বিছমিল্লার উল্লিশটি হরফ দোযকের জাবিন কোরানেতে প্রথম লেখা আলিফ, লাম আর মীম সাত মুবিনে বান্ধা আছে ছুরে ইয়াসীন"

Philosophical

Manush Banaiya Khelcho Tare Laiya

মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া

Rashid Uddin

"মানুষ বানাইয়া, খেলছ তারে লাইয়া সেই মানুষ কেমনে গোনাগার-রে ॥ মানুষে করে না গোনা, তুমি করাও পাপ"

Philosophical

Bondhur Barir Phul Bagane

বন্ধুর বাড়ির ফুল বাগানে

Rashid Uddin

"বন্ধুর বাড়ির ফুল বাগানে গেলে তরা কই। কম্পাসেতে জরিপ করে সীমা আগে কর সই ॥"

Philosophical

Shikor Katle Bachere Gach

শিকড় কাটলে বাঁচেরে গাছ

Rashid Uddin

"শিকড় কাটলে বাঁচেরে গাছ, না কাটলে বাঁশ বুকে বসে আজব রঙ বাঁচি না হুতাসে ॥ গাছের শিকড় মধ্যভাগে, ফুল ফুটল তার চারিযোগে"

Folk

Shun Dada Mahashay Kohite Lage Bhoy

শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়

Rashid Uddin

"শুন দাদা মহাশয় কহিতে লাগে ভয়। দেখিয়া বিষয় আসয় সহ্য হয় না গায় ॥ তোমারা ঐ নারী রাধিকা সুন্দরী সঙ্গে লইয়া সহচরী পাড়ার পাড়ায় যায়।"

Philosophical

Shun Ore Dokandar

শুন ওরে দোকানদার

Rashid Uddin

"শুন ওরে দোকানদার, বেচাকিনায় খবরদার সভ্যতা আজ নাই রে দেশে, ঠগামি কারবার ॥ দেখিয়াছি ভবের বাও, জিনিস লইয়া ধরে পাও"

Discussion

Public comments for Tin Berer Baganete Bhromor Esheche are available on the discussion page.

View discussion