Back to Library
Melancholic

তোরা বসে গাঁথিস মালা Tora Bose Gathis Mala

Rabindranath Tagore

Tora Bose Gathis Mala lyrics by Rabindranath Tagore (1888). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তোরা বসে গাঁথিস মালা, তারা গলায় পরে।
কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে॥

তোরা সুধা করিস দান, তারা শুধু করে পান,
সুধায় অরুচি হলে ফিরেও তো নাহি চায় —
হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে চলে যায়!!

তোরা কেবল হাসি দিবি, তারা কেবল বসে আছে —
চোখের জল দেখিলে তারা আর তো রবে না কাছে।

প্রাণের ব্যথা প্রাণে রেখে প্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা হাসি হেসে —
বুক ফেটে, কথা না বলে শুকায়ে পড়িবি শেষে॥

Read in Banglish
Tora bose gathis mala, tara golay pore. Kokhon je shukaye jay, phele dey re onadore. Tora shudha koris dan, tara shudhu kore pan, Shudhay oruchi hole phireo to nahi chay — Hridoyer patrokhani bhenge diye chole jay!! Tora kebol hashi dibi, tara kebol bose ache — Chokher jol dekhile tara ar to robe na kache. Praner byatha prane rekhe praner agun prane dheke Poran bhenge modhu dibi oshrunchaka hashi heshe — Buk phete, kotha na bole shukaye poribi sheshe.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hay Atithi Ekhoni Ki Holo Tomar Jabar Bela

হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা

Rabindranath Tagore

"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"

Melancholic

Ami Nishi Nishi Koto Rochibo Shoyon

আমি নিশি নিশি কত রচিব শয়ন

Rabindranath Tagore

"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"

Melancholic

Ha Sokhi O Adore

হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা

Rabindranath Tagore

"হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Nostalgic

Likhon Tomar Dhulay Hoyechhe Dhuli

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি

Rabindranath Tagore

"লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥ চৈত্ররজনী আজ বসে আছি একা,"

Melancholic

Mukhkhani Karo Molino Bidhuro Jabar Bela

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা

Rabindranath Tagore

"মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-- জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥"

Discussion

Public comments for Tora Bose Gathis Mala are available on the discussion page.

View discussion