Back to Library
Devotional

ইয়া রসুলুল্লাহ! মোরে রাহা দেখাও সেই কাবার Ya Rasulullah! More Raha Dekhao Sei Kabar

Kazi Nazrul Islam

Ya Rasulullah! More Raha Dekhao Sei Kabar lyrics by Kazi Nazrul Islam (1940). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

ইয়া রসুলুল্লাহ! মোরে রাহা দেখাও সেই কাবার–
যে কাবা মসজিদে গেলে পাব আল্লার দীদার।।

দ্বীন-দুনিয়া এক হয়ে যায় যে কাবার ফজিলতে,
যে কাবাতে হাজী হলে রাজি হন পরওয়ারদিগার।।

যে কাবার দুয়ারে জামে তৌহিদ দেন হযরত আলী,
যে কাবার কুল-মগফেরাতে কর তুমি ইন্তেজার।।

যে কাবাতে গেলে দেখি আরশ কুর্সি লওহ কালাম;
মরণে আর ভয় থাকে না, হাসিয়া হয় বেড়া পার।।

Read in Banglish
Ya Rasulullah! More raha dekhao sei kabar– Je kaba moshjide gele pabo Allahr didar.. Deen-duniya ek hoye jay je kabar fojilote, Je kabate haji hole raji hon porowardigar.. Je kabar duare jame touhid den Hazrat Ali, Je kabar kul-moghferate koro tumi intezar.. Je kabate gele dekhi arosh kursi louho kalam; Morone ar bhoy thake na, hasiya hoy bera par..

Related songs

More songs you may enjoy.

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Jeyo Na Jeyo Na Madina-Dulal

যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল

Kazi Nazrul Islam

"যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল, হয়নি যাবার বেলা। সংসার-পাথারে আজও দুলে পাপের ভেলা।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Devotional

Shok Diyecho Tumi He Nath

শোক দিয়েছ তুমি হে নাথ

Kazi Nazrul Islam

"শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও! দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!"

Discussion

Public comments for Ya Rasulullah! More Raha Dekhao Sei Kabar are available on the discussion page.

View discussion