1437 songs filed under lyricist · Page 57
রবীন্দ্রনাথ ঠাকুর
Amare Tumi Oshesh Korecho
আমারে তুমি অশেষ করেছ
Rabindranath Tagore
"আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব– ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব।"
Amay Bandhbe Jodi Kajer Dore
আমায় বাঁধবে যদি কাজের ডোরে
Rabindranath Tagore
"আমায় বাঁধবে যদি কাজের ডোরে কেন পাগল কর এমন ক'রে? বাতাস আনে কেন জানি কোন্ গগনের গোপন বাণী, পরানখানি দেয় যে ভ'রে ॥"
Amay Bhulte Dite Naiko Tomar Bhoy
আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়
Rabindranath Tagore
"আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় ॥ দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারি দূর-- তোমার কাছে দূর কভু দূর নয় ॥"
Amay Khomo He Khomo
আমায় ক্ষমো হে ক্ষমো
Rabindranath Tagore
"আমায় ক্ষমো হে ক্ষমো, নমো হে নমো, তোমায় স্মরি, হে নিরুপম, নৃত্যরস চিত্ত মম উছল হয়ে বাজে॥ আমার সকল দেহের আকুল রবে মন্ত্রহারা তোমার স্তবে ডাইনে বামে ছন্দ নামে নবজনমের মাঝে।"
Amay Mukti Jodi Dao Badhon Khule
আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে
Rabindranath Tagore
"আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে আমি তোমার বাঁধন নেব তুলে ॥ যে পথে ধাই নিরবধি সে পথ আমার ঘোচে যদি যাব তোমার মাঝে পথের ভুলে ॥"
Amay Thakte De-na Apon-mone
আমায় থাকতে দে-না আপন-মনে
Rabindranath Tagore
"আমায় থাকতে দে-না আপন-মনে। সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে॥"
Ami Achhi Tomar Sobhar Duar-Deshe
আমি আছি তোমার সভার দুয়ার-দেশে
Rabindranath Tagore
"আমি আছি তোমার সভার দুয়ার-দেশে, সময় হলেই বিদায় নেব কেঁদে হেসে॥ মালায় গেঁথে যে ফুলগুলি দিয়েছিলে মাথায় তুলি পাপড়ি তাহার পড়বে ঝরে দিনের শেষে॥"
Ami Ashay Ashay Thaki
আমি আশায় আশায় থাকি
Rabindranath Tagore
"আমি আশায় আশায় থাকি। আমার তৃষিত-আকুল আঁখি॥ ঘুমে-জাগরণে-মেশা প্রাণে স্বপনের নেশা-- দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি॥"
Ami Chahite Esechi Sudhu Ekkhani Mala
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা
Rabindranath Tagore
"আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা তব নব প্রভাতের নবীন-শিশির-ঢালা ॥ হেরো শরমে-জড়িত কত-না গোলাপ কত-না গরবি করবী,"
Ami Chanchal He
আমি চঞ্চল হে
Rabindranath Tagore
"আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥"
Ami Chini Go Chini Tomare Ogo Bideshini
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
Rabindranath Tagore
"আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী॥"
Ami Din Ati Din
আমি দীন, অতি দীন
Rabindranath Tagore
"আমি দীন, অতি দীন-- কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ ॥ তব স্নেহ শত ধারে ডুবাইছে সংসারে,"
Ami Ekla Cholechi E Bhobe
আমি একলা চলেছি এ ভবে
Rabindranath Tagore
"আমি একলা চলেছি এ ভবে, আমায় পথের সন্ধান কে কবে।"
Ami Elem Tari Dware
আমি এলেম তারি দ্বারে
Rabindranath Tagore
"আমি এলেম তারি দ্বারে, ডাক দিলেম অন্ধকারে হা রে॥ আগল ধরে দিলেম নাড়া-- প্রহরে গেল, পাই নি সাড়া"
Ami Hethay Thaki Shudhu Gaite Tomar Gaan
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
Rabindranath Tagore
"আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন-মাঝে লাগি নি, নাথ, কোনো কাজে— শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ।"
Ami Hridayete Path Ketechi
আমি হৃদয়েতে পথ কেটেছি
Rabindranath Tagore
"আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে, তোমার সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থরোথরে ॥"
Ami Jabo Na Go Omni Chole
আমি যাব না গো অমনি চলে
Rabindranath Tagore
"আমি যাব না গো অমনি চলে। মালা তোমার দেব গলে॥ অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে,"
Ami Jakhon Chilem Ondho
আমি যখন ছিলেম অন্ধ
Rabindranath Tagore
"আমি যখন ছিলেম অন্ধ সুখের খেলায় বেলা গেছে, পাই নি তো আনন্দ॥"
Ami Jakhon Tar Duare Bhikkha Nite Jai
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
Rabindranath Tagore
"আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে ॥"
Ami Je Ar Shoite Pari Ne
আমি যে আর সইতে পারি নে
Rabindranath Tagore
"আমি যে আর সইতে পারি নে। সুরে বাজে মনের মাঝে গো, কথা দিয়ে কইতে পারি নে॥ হৃদয়লতা নুয়ে পড়ে ব্যথাভরা ফুলের ভরে গো, আমি সে আর বইতে পারি নে॥"
Ami Je Gaan Gai
আমি যে গান গাই
Rabindranath Tagore
"আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে॥ যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়-- সুর যায় ভেসে কার উদ্দেশে॥"
Ami Jene Shune Tobu Bhule Achhi
আমি জেনে শুনে তবু ভুলে আছি
Rabindranath Tagore
"আমি জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে-- আমি যেতে চাই তব পথপানে, কত বাধা পায় পায় হে ॥"
Ami Kare Daki Go
আমি কারে ডাকি গো
Rabindranath Tagore
"আমি কারে ডাকি গো, আমার বাঁধন দাও গো টুটে। আমি হাত বাড়িয়ে আছি, আমায় লও কেড়ে লও লুটে ॥"
Ami Kebol Phool Jogabo
আমি কেবল ফুল জোগাব
Rabindranath Tagore
"আমি কেবল ফুল জোগাব তোমার দুটি রাঙা হাতে । বুদ্ধি আমার খেলে নাকো পাহারা বা মন্ত্রণাতে ।।"