1102 songs filed under tag · Page 19

রবীন্দ্র সঙ্গীত

Philosophical

Bandhan Keno Bhushon-Beshe

বাঁধন কেন ভূষণ-বেশে

Rabindranath Tagore

"বাঁধন কেন ভূষণ-বেশে তোরে ভোলায়, হায় অভাগী। মরণ কেন মোহন হেসে তোরে দোলায়, হায় অভাগী।।"

Philosophical

Banshi Ami Bajai Ni Ki Pather Dhare Dhare

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে

Rabindranath Tagore

"বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে। গান গাওয়া কি হয় নি সারা তোমার বাহির-দ্বারে॥"

Romantic

Banshori Bajate Chahi

বাঁশরি বাজাতে চাহি বাঁশরি বাজিল কই

Rabindranath Tagore

"বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই। বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ, মথুরার উপবন কুসুমে সাজিল ওই॥"

Romantic

Barshonomondrito Ondhokare

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে

Rabindranath Tagore

"বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে, পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে॥"

Joyful

Basanta Prabhate Ek Malatir Phul

বসন্তপ্রভাতে এক মালতীর ফুল

Rabindranath Tagore

"বসন্তপ্রভাতে এক মালতীর ফুল প্রথম মেলিল আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার ।। উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার দেখিছে ফুলের ঘুম-ভাঙা ।"

Melancholic

Basanta Se Jay To Heshe

বসন্ত সে যায় তো হেসে

Rabindranath Tagore

"বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে॥"

Joyful

Basanta Tar Gaan Likhe Jay Dhulir Pore

বসন্ত তার গান লিখে যায় ধূলির ‘পরে

Rabindranath Tagore

"বসন্ত তার গান লিখে যায় ধূলির 'পরে কী আদরে॥ তাই সে ধূলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে, বারে বারে রূপের সাজি আপনি ভরে কী আদরে॥"

Soulful

Basante Basante Tomar Kobire Dao Dak

বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক

Rabindranath Tagore

"বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-- যায় যদি সে যাক॥ রইল তাহার বাণী রইল ভরা সুরে"

Melancholic

Bodhu Miche Raag Koro Na

বঁধু মিছে রাগ কোরো না

Rabindranath Tagore

"বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না। মম মন বুঝে দেখো মনে মনে--মনে রেখো, কোরো করুণা॥ পাছে আপনারে রাখিতে না পারি তাই কাছে কাছে থাকি আপনারি--"

Romantic

Bodhu Tomay Korbo Raja Torutole

বঁধু তোমায় করব রাজা তরুতলে

Rabindranath Tagore

"বঁধু, তোমায় করব রাজা তরুতলে, বনফুলের বিনোদমালা দেব গলে॥"

Devotional

Bohe Nirantaro Ananto Anandodhara

বহে নিরন্তর অনন্ত আনন্দধারা

Rabindranath Tagore

"বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ॥ বাজে অসীম নভোমাঝে অনাদি রব, জাগে অগণ্য রবিচন্দ্রতারা ॥"

Devotional

Bojre Tomar Baje Banshi

বজ্রে তোমার বাজে বাঁশি

Rabindranath Tagore

"বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান! সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সেই কান ॥"

Playful

Bolechhilo Dhora Debo Na

বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই

Rabindranath Tagore

"বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই। বীরপুরুষের সয় নি গুমোর, বাধিয়ে দিয়েছে লড়াই।"

Melancholic

Boli Go Sajani Jeyo Na Jeyo Na

বলি গো সজনী যেয়ো না যেয়ো না

Rabindranath Tagore

"বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না– তার কাছে আর যেয়ো না, যেয়ো না। সুখে সে রয়েছে, সুখে সে থাকুক– মোর কথা তারে বোলো না, বোলো না॥"

Mystical

Daibe Tumi Kokhon Neshay Peye

দৈবে তুমি কখন নেশায় পেয়ে

Rabindranath Tagore

"দৈবে তুমি কখন নেশায় পেয়ে আপন মনে যাও তুমি গান গেয়ে গেয়ে। যে আকাশে সুরের লেখা লেখো তার পানে রই চেয়ে চেয়ে॥"

Longing

De Pore De Amay Tora Ki Kotha Aj Likheche She

দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে

Rabindranath Tagore

"দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে। তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে॥"

Refreshing

De Tora Amay Nuton Kore

দে তোরা আমায় নূতন ক’রে

Rabindranath Tagore

"দে তোরা আমায় নূতন ক'রে দে নূতন আভরণে॥ হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি, বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে।"

Devotional

Debadhideb Mahadeb

দেবাধিদেব মহাদেব

Rabindranath Tagore

"দেবাধিদেব মহাদেব ! অসীম সম্পদ, অসীম মহিমা॥ মহাসভা তব অনন্ত আকাশে। কোটি কণ্ঠ গাহে জয় জয় জয় হে॥"

Devotional

Debota Jene Dure Roi Daraye

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে

Rabindranath Tagore

"দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, আপন জেনে আদর করি নে। পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দু-হাত ধরি নে।"

Melancholic

Deep Nibe Geche Momo Nishitho Somire

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে

Rabindranath Tagore

"দীপ নিবে গেছে মম নিশীথসমীরে, ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে॥ এ পথে যখন যাবে আঁধারে চিনিতে পাবে-- রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে॥"

Atmospheric

Dekha Na-Dekhay Mesha

দেখা না-দেখায় মেশা

Rabindranath Tagore

"দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা, কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা ॥ গগনে সে ঘুরে ঘুরে খোঁজে কাছে, খোঁজে দূরে--"

Romantic

Dekhbo Ke Tor Kache Ashe

দেখব কে তোর কাছে আসে

Rabindranath Tagore

"দেখব কে তোর কাছে আসে— তুই রবি একেশ্বরী, একলা আমি রইব পাশে ।।"

Joyful

Dekhe Ja Dekhe Ja Lo Tora

দেখে যা দেখে যা দেখে যা লো তোরা

Rabindranath Tagore

"দেখে যা, দেখে যা দেখে যা লো তোরা সাধের কাননে মোর আমার সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয় বহিছে সুরভি লুটিয়া রে--"

Nature

Dekho Dekho Dekho Shuktara

দেখো দেখো দেখো শুকতারা আঁখি মেলি চায়

Rabindranath Tagore

"দেখো দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায় প্রভাতের কিনারায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে-- আ য় আ য় আ য়॥"