1102 songs filed under tag · Page 5

রবীন্দ্র সঙ্গীত

Devotional

Shital Tobo Padachhaya

শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা

Rabindranath Tagore

"শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা, অগাধ গভীর তোমার শান্তি, অভয় অশোক তব প্রেমমুখ ॥"

Devotional

Shono Tar Sudhabani

শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে

Rabindranath Tagore

"শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে-- ছাড়ো ছাড়ো কোলাহল, ছাড়ো রে আপন কথা ॥"

Nature-inspired

Shorot-Alor Komolbone

শরত-আলোর কমলবনে

Rabindranath Tagore

"শরত-আলোর কমলবনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে॥ তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে, হাওয়ায় কাঁপে আঁচলখানি-- ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে॥"

Inspirational

Shubho Karmopothe Dhoro Nirbhoy Gan

শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান

Rabindranath Tagore

"শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান। চির-শক্তির নির্ঝর নিত্য ঝরে লহ’ সে অভিষেক ললাট’পরে।"

Devotional

Shubhodine Eseche Donhe Chorone Tomar

শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার

Rabindranath Tagore

"শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার, শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর॥ যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু, যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার॥"

Devotional

Shubhro Ashone Birajo Arunochhotamazhe

শুভ্র আসনে বিরাজ’ অরুণছটামাঝে

Rabindranath Tagore

"শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে, নীলাম্বরে ধরণী'পরে কিবা মহিমা তব বিকাশিল ॥"

Devotional

Shubhro Nobo Shonkho Tobo

শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে

Rabindranath Tagore

"শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে, ধ্বনিল শুভজাগরণ-গীত। অরুণরুচি আসনে চরণ তব রাজে, মম হৃদয়কমল বিকশিত॥"

Philosophical

Shudhu Jaoa Asha

শুধু যাওয়া আসা

Rabindranath Tagore

"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,"

Devotional

Shudhu Ki Tar Bedhei Tor Kaj Phurabe

শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে

Rabindranath Tagore

"শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে গুণী মোর, ও গুণী! বাঁধা বীণা রইবে পড়ে এমনি ভাবে গুণী মোর, ও গুণী!"

Devotional

Shudhu Tomar Bani Noy Go

শুধু তোমার বাণী নয় গো

Rabindranath Tagore

"শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো।"

Yearning

Shuni Khone Khone Mone Mone

শুনি ক্ষণে ক্ষণে মনে মনে

Rabindranath Tagore

"শুনি ক্ষণে ক্ষণে মনে মনে অতল জলের আহ্বান। মন রয় না, রয় না, রয় না ঘরে, চঞ্চল প্রাণ॥"

Romantic

Shuno Nolini Kholo Go Ankhi

শুন নলিনী খোলো গো আঁখি

Rabindranath Tagore

"শুন নলিনী, খোলো গো আঁখি-- ঘুম এখনো ভাঙিল না কি! দেখো, তোমারি দুয়ার-'পরে সখী, এসেছে তোমারি রবি॥"

Devotional

Shunyo Hate Phiri, He Nath, Pothe Pothe

শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে

Rabindranath Tagore

"শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে-- ফিরি হে দ্বারে দ্বারে-- চিরভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে ॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Devotional

Simar Majhe Ashim Tumi

সীমার মাঝে অসীম তুমি

Rabindranath Tagore

"সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥"

Devotional

Sob Dibi Ke Sob Dibi Pay

সব দিবি কে সব দিবি পায়

Rabindranath Tagore

"সব দিবি কে সব দিবি পায়, আয় আয় আয়। ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয়॥"

Inspiring

Sob Kaje Hat Lagai Mora

সব কাজে হাত লাগাই মোরা

Rabindranath Tagore

"সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই। বাধা বাঁধন নেই গো নেই॥ দেখি খুঁজি বুঝি, কেবল ভাঙি গড়ি যুঝি,"

Philosophical

Sob Kichu Keno Nilo Na

সব কিছু কেন নিল না

Rabindranath Tagore

"সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা-- ভালো আর মন্দেরে। আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে-- ভালো আর মন্দেরে।"

Devotional

Sobai Jare Sob Diteche

সবাই যারে সব দিতেছে

Rabindranath Tagore

"সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি। কবার আগে চাবার আগে আপনি আমায় দেব মেলি।"

Melancholic

Sohe Na Jatona

সহে না যাতনা

Rabindranath Tagore

"সহে না যাতনা দিবস গণিয়া গণিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে-- সখা হে, এলে না।"

Philosophical

Sohoj Hobi

সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি

Rabindranath Tagore

"সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি-- কাছের জিনিস দূরে রাখে তার থেকে তুই দূরে র'বি ॥ কেন রে তোর দু হাত পাতা-- দান তো না চাই, চাই যে দাতা--"

Philosophical

Somoy Karo Je Nai

সময় কারো যে নাই

Rabindranath Tagore

"সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে-- গান হায় ডুবে যায় কোন্‌ কোলাহলে॥ পাষাণে রচিছে কত কীর্তি ওরা সবে বিপুল গরবে,"

Philosophical

Sonar Pinjor Bhangiye Amar

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

Rabindranath Tagore

"সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার প্রাণের পাখিটি উড়িয়ে যাক। সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না! সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক-- পাখিটি উড়িয়ে যাক॥"