Tag collection · 26 songs

চণ্ডীদাস

Explore songs tagged চণ্ডীদাস (Chandidas). This collection gathers 26 songs that share a related theme, mood, or musical context.

Also written as Chandidas.

Philosophical

Hoile Sujati Puruseri Riti

হইলে সুজাতি পুরুষেরি রীতি যে জাতি নায়িকা হয়

Dwija Chandidas

"হইলে সুজাতি, পুরুষেরি রীতি, যে জাতি নায়িকা হয়। আশ্রয় লইলে, সিদ্ধ রতি মিলে, কখন বিফল নয়।।"

Devotional

Lalita Kohoye Shunohe Hari

ললিতা কহয়ে শুনহে হরি

Dwija Chandidas

"ললিতা কহয়ে শুনহে হরি। দেখে শুনে আর রহিতে নারি।। শুন শুন ওহে রসিক রাজ। এই কি তোমার উচিত কাজ।।"

Devotional

Shuno Rajokini Rami

শুন রজকিনি রামি

Baru Chandidas

"শুন রজকিনি রামি। ও দুটি চরণ, শীতল বলিয়া, শরণ লইনু আমি।।"

Reproachful

Hede He Nilaj Bondhu Laj Nahi Bash

হেদে হে নিলাজ বঁধু লাজ নাহি বাস

Dwija Chandidas

"হেদে হে নিলাজ বঁধু লাজ নাহি বাস। বিহানে পরের বাড়ী কোন্‌ লাজে আস? বুক মাঝে দেখি তোমার কঙ্কণের দাগ। কোন কলাবতী আজি পেয়েছিল লাগ?"

Mystical

Bashuli Kahichhe Shunaho Dwijo

বাশুলী কহিছে শুনহ দ্বিজ

Baru Chandidas

"রাগাত্মিক পদ ।। বাশুলী কহিছে শুনহ দ্বিজ। কহিব তোমারে সাধন বীজ।।"

Devotional

Bidhir Bidhane Ham Anol Bhejai

বিধির বিধানে হাম আনল ভেজাই

Dwija Chandidas

"বিধির বিধানে হাম আনল ভেজাই। যদি সে পরাণ বঁধু তার লাগি পাই।। গুরু দুরজন যত বঁধুর দ্বেষ করে। সন্ধ্যাকালে সন্ধ্যামুনি তার বুকে পড়ে।।"

Devotional

Brahmanda Byapiya Achhaye Je Jon

ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন

Dwija Chandidas

"ব্রহ্মাণ্ড ব্যাপিয়া, আছয়ে যে জন, কেহ না দেখয়ে তারে। প্রেমের পিরীতি, যে জন জানয়ে, সেই সে পাইতে পারে।।"

Devotional

Jodi Ba Piriti Sujoner Hoy

যদি বা পিরীতি সুজনের হয়

Dwij Chandidas

"যদি বা পিরীতি সুজনের হয়। নয়ানে নয়ন, হইল মিলন, তবে কেন প্রেম ফিরিয়া না লয়।।"

Devotional

Madhura Purete Dham

মধুরা পুরেতে ধাম

Dwija Chandidas

"মধুরা পুরেতে ধাম, কপটে বলয়ে শ্যাম, আইলাম এই বৃন্দাবনে। মম মনে বাঞ্ছা এই,সকল তোমারে কই, শুন শুন বলি তোমা স্থানে।।"

Melancholic

Bondhu Kohile Basibe Mone Dukh

বন্ধু কহিলে বাসিবে মনে দুখ

Dwija Chandidas

"বন্ধু কহিলে বাসিবে মনে দুখ। যতেক রমণী ধনী, বৈঠয়ে জগত মাঝে, না জানি দেখয়ে তুয়া মুখ।।"

Devotional

Deyashini Besh Saji Binod Rai

দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়

Dwija Chandidas

"দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়। ধীরি ধীরি করি চলে হরষ অন্তর।। গোকুল নগরে এই শব্দ উঠিল। এক জন দেয়াশিনী ব্রজেতে আইল।।"

Melancholic

Dhata Kata Vidhatar Kopale Diyachi Chai

ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই

Dvija Chandidas

"ধাতা কাতা বিধাতার কপালে দিয়াছি ছাই। জনন হৈতে একা কৈল দোসর দিল নাই।।"

Devotional

Piriti Bishom Kal

পিরীতি বিষম কাল

Dwija Chandidas

"পিরীতি বিষম কাল। পরাণে পরাণ, মিলাইতে জানে, তবে সে পিরীরি ভাল।।"

Devotional

Piriti Boliya E Tin Akhor

পিরীতি বলিয়া এ তিন আখর

Dwij Chandidas

"পিরীতি বলিয়া, এ তিন আখর, এ তিন ভুবন সার। এই মোর মনে, হয় রাতি দিনে, ইহা বই নাহি আর।।"

Melancholic

Piriti Boliya E Tin Akhor

পিরীতি বলিয়া এ তিন আঁখর

Dwija Chandidas

"পিরীতি বলিয়া, এ তিন আঁখর, ভুবনে আনিল কে। মধুর বলিয়া, ছানিয়া খাইনু, তিতায় তিতিল দে।।"

Devotional

Piriti Nogore Boshoti Koribo

পিরীতি নগরে বসতি করিব

Dwij Chandidas

"পিরীতি নগরে বসতি করিব পিরীতে বান্ধিব ঘর। পিরীতি পরশি পিরীতি প্রিয়সী অন্য সকলি পর।।"

Philosophical

Piriti Piriti Modhur Piriti

পিরীতি পিরীতি মধুর পিরীতি

Dwija Chandidas

"পিরীতি পিরীতি, মধুর পিরীতি, এ তিন ভুবনে কয়। পিরীতি করিয়ে, দেখিলাম ভাবিয়ে, কেবল গরল ময়।।"

Devotional

Piyar Piriti Lagi Jogini Heinu

পিয়ার পিরীতি লাগি যোগিনী হৈনু

Dwija Chandidas

"পিয়ার পিরীতি লাগি যোগিনী হৈনু। তবুত দারুণ চিতে সোয়াস্তি না পানু।। কি হইল কলঙ্ক রঙ্গ শুনি যথা তথা। কেন বা পিরীতি কৈনু খাইয়া আপন মাথা।।"

Devotional

Proborto Deher Sadhona Korile

প্রবর্ত্ত দেহের সাধনা করিলে কোন্‌ বরণ হব

Dwij Chandidas

"প্রবর্ত্ত দেহের সাধনা করিলে কোন্‌ বরণ হব। কোন্‌ কর্ম্ম যাজন করিলে কোন্‌ বৃন্দাবনে যাব।। নব বৃন্দাবনে নব নাম হয়, সকল আনন্দময়।"

Devotional

Chouddo Bhubane Bhuban Tin Sapta Akhor Tahar Chin

চৌদ্দ ভুবনে ভুবন তিন সপ্ত আখর তাহার চিন

Adi Chandidas

"চৌদ্দ ভুবনে ভুবন তিন। সপ্ত আখর তাহার চিন।। দুইটী আখরে সদা পিরীতি। তিনটী পরশে উপজে রতি।।"

Melancholic

Dibasa Rajani Guna Gani Gani

দিবস রজনী গুণ গণি গণি

Dwija Chandidas

"দিবস রজনী গুণ গণি গণি কি হৈল অন্তরে ব্যথা | খলের বচনে পাতিয়া শ্রবণে খাইনু আপন মাথা ||"

Melancholic

Kahare Kohibo Dukho Ke Jane Ontor

কাহারে কহিব দুঃখ কে জানে অন্তর

Dwija Chandidas

"কাহারে কহিব দুঃখ কে জানে অন্তর? যাহারে মরমী কহি সে বাসয়ে পর।। আপনা বলিতে বুঝি নাহিক সংসারে। এত দিনে বুঝিনু সে ভাবিয়া অন্তরে।।"

Melancholic

Asiya Nagar Somukhe Darailo

আসিয়া নাগর সমুখে দাঁড়াইল

Dwij Chandidas

"আসিয়া নাগর, সমুখে দাঁড়াইল, গলে পীতবাস লৈয়া। সোচান্দ বদনে, ফিরি না চাহলি, তো বড়ি নিঠুর মায়্যা।।"

Devotional

E Sakhi Sundari Kaho Kaho Moay

এ সখি সুন্দরি কহ কহ মোয়

Baru Chandidas

"এ সখি সুন্দরি কহ কহ মোয়। কাহে লাগি তুয়া অঙ্গ অবশ হোয়।। অধর কাঁপয়ে তুয়া ছল ছল আঁখি।"