8668 lyric pages · Page 272 of 362
Bangla Songs
Kam Ar Modon Dui Prokiti Purush
কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ
Chandidas
"কাম আর মদন দুই প্রকৃতি পুরুষ। তাহার পিতার পিতা সহজ মানুষ।। তাহা দেখে দূর নহে আছয়ে নিকটে। ব্রহ্মাণ্ড ভিতরে তেঁহ রহে চিত্রপটে।।"
Kam Nodir Torongo Dekhe Kore Bhoy
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
Shah Abdul Karim
"কাম নদীর তরঙ্গ দেখে করে ভয় জানতে পারে পরমতত্ত্ব গুরুর মন্ত্র যেজন লয় ॥"
Kamal-dal Ankhi Re Kamal-dal Ankhi
কমল-দল আঁখি রে কমল-দল আঁখি
Narottam Das Thakur
"কমল-দল আঁখি রে কমল-দল আঁখি | বারেক বাহুড় তোমার চাঁদ-মুখ দেখি ||"
Kamapahare Dhakka Lege Monilal Pathor Chuway
কামপাহাড়ে ধাক্কা লেগে মণিলাল পাথর ছুঁয়ায়
Jalal Uddin Khan
"কামপাহাড়ে ধাক্কা লেগে মণিলাল পাথর ছুঁয়ায় ॥ উপরতলার রত্ন মণি সিন্ধুরূপে ভেসে যায় ॥"
Kaminir Kam Sagore Mon Tumi Nimgon
কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন
Radharaman Dutta
"কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন"
Kamona Kori Ekante
কামনা করি একান্তে
Rabindranath Tagore
"কামনা করি একান্তে হউক বরষিত নিখিল বিশ্বে সুখ শান্তি ॥"
Kamonodite Joar Aile Thaikre Shabdhan
কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান
Rashid Uddin
"কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া হঠাৎ কুন ছুটবে তুফান ॥ যখন নদী হুমা ডাকে, জাহাজ নৌকা দূরে থাকে। ত্রিবেণী আর গোল্লার বাঁকে সাধু যারা করে স্নান।"
Kana Bogi Boro Holo
কানা বগী বড় হলো
A.F.M. Alimuzzaman
"কানা বগী বড় হলো আজকে যে তার বিয়ে বর সেজে তাই বোয়াল এলো ভাঙ্গা নৌকা নিয়ে।।"
Kanai Ekbar Ei Brojer Dosha Dekhe Jare
কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে
Lalon Shah
"কানাই, একবার এই ব্রজের দশা দেখে যারে। তোর মা যশোদা কিরূপ হালে আছে রে। শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হয় অন্ধ"
Kanaka Barana Kariya Mone
কনক-বরণ করিয়া মনে
Chandidas
"কনক — বরণ করিয়া মনে। ভ্রমই মাধব গহন বনে।। হিমকর হেরি মূরছি পড়ি। ধূলায় ধূসর যাওত গড়ি।।"
Kanaka Barana Kiye Darapana
কনক বরণ কিয়ে দরপণ
Chandidas
"কনক বরণ, কিয়ে দরপণ, নিছনি দিয়ে যে তার। কপালে ললিত, চাঁদ শোভিত, সিন্দূর অরুণ আর।।"
Kanar Kusum Jini Kaliya Boron Khani
কানড় কুসুম জিনি কালিয়া বরণ খানি
Dwija Chandidas
"কানড় কুসুম জিনি, কালিয়া বরণ খানি, তিলেক নয়নে যদি লাগে। ছাড়িয়া সকল কাজ, জাতি কুল শীল লাজ, মরিবে কালিয়া অনুরাগে।।"
Kancha Harite Lo Harite
কাঁচা হাড়িতে লো হাঁড়িতে
Sadananda
"ও কাঁচা হাড়িতে লো হাঁড়িতে রাখিতে নারিলি প্রেমজল কাঁচা হাঁড়ি যদি পাঁকা হবি ভাইরে ভাই চলে যাবি গুরুর বাড়িরে"
Kanchan Barani Ke Bate Se Dhani
কাঞ্চন বরণী কে বটে সে ধনী ধীরে ধীরে চলি যায়
Chandidas
"কাঞ্চন বরণী, কে বটে সে ধনী, ধীরে ধীরে চলি যায়। হাসির ঠমকে, চপলা চমকে, নীল শাড়ী শোভে গায়।।"
Kanchanjungha
কাঞ্চনজংঘা
Moheener Ghoraguli
"একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড় পারলো না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে"
Kandale Tumi More
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে
Rabindranath Tagore
"কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে-- নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥ তোমার অভিসারে যাব অগম-পারে"
Kandar Somoy Olpo Ore
কাঁদার সময় অল্প ওরে ভোলার সময় বড়ো
Rabindranath Tagore
"কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো ॥"
Kande Radha Chandramukhi Dibosorojoni
কান্দে রাধা চন্দ্ৰমুখী দিবসরজনী
Radharaman Dutta
"কান্দে রাধা চন্দ্রমুখী দিবসরজনী গোবিন্দ ছাড়িয়া গেলা মুই অভাগিনী। চৈত্রমাসের দিন নিদ্রার আবেশ আমায় ছাড়িয়া (ঠাকুর) কৃষ্ণ রইলা কোন দেশ।"
Kandere Kande Nayeem Akul Hoiya Re
কাঁদেরে কাঁদে নাঈম আকুল হইয়া রে
Nayeem Miya
"কাঁদেরে কাঁদে নাঈম আকুল হইয়া রে প্রাণবন্ধুয়ার লাগিয়া প্রাণবন্ধু রয় দূরে দূরে প্রেম খেলা শিখাইয়া রে।।"
Kandiche Timir-Kuntala Sanjh
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
Kazi Nazrul Islam
"কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ আমার হৃদয়-গগনে। এসো প্রিয়া এসো বধূ-বেশে এই বিদায়-গোধূলি-লগনে॥"
Kandite Eshechi Apnar Loye
কাঁদিতে এসেছি আপনার লয়ে
Kazi Nazrul Islam
"কাঁদিতে এসেছি আপনার লয়ে কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে। এ মম আঁখি-জল আমারই নয়নের ঝরিবে না এ জল তোমার দুয়ারে॥"
Kandite Na Pai Bondhu Kandite Na Pai
কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই
Gyanadas
"কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই | নিশ্চয় মরিব তোমার চান্দমুখ চাই ||"
Kandiya Akul Hoilam
কান্দিয়া আকুল হইলাম
Idam Shah
"কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পাড়ে মন তরে কে বা পার করে সুসময়ে দিন গুয়াইয়া অসময়ে আইলাম নদীর পাড়ে"
Kando Kene Mon Paglare
কান্দ কেনে মন পাগলারে
Tapan Chowdhury
"সেই তোমারে দিল ফাঁকি চল লইয়া যাই রে কান্দ কেনে মন কান্দিয়া কান্দিয়া যাইবো তোমার জীবনরে কান্দ কেনে মন পাগলারে"