724 songs filed under tag · Page 22
প্রেম
Eto Jol O Kajol Chokhe Pashani
এত জল ও-কাজল-চোখে পাষাণী, আনলে বল কে
Kazi Nazrul Islam
"এত জল ও-কাজল-চোখে পাষাণী, আনলে বল কে। টলমল জল-মোতির মালা দুলিছে ঝালর-পলকে॥"
Eto Kotha Ki Go Kohite Jane
এত কথা কি গো কহিতে জানে
Kazi Nazrul Islam
"এত কথা কি গো কহিতে জানে চঞ্চল ওই আঁখি। নীরব ভাষায় কী যে কহে যায় মনের বনের পাখি –"
Kache Chile Dure Gele
কাছে ছিলে দূরে গেলে
Rabindranath Tagore
"কাছে ছিলে, দূরে গেলে--দূর হতে এসো কাছে। ভুবন ভ্রমিলে তুমি--সে এখনো বসে আছে॥"
Kachhe Achhe Dekhite Na Pao
কাছে আছে দেখিতে না পাও
Rabindranath Tagore
"কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে--"
Kachhe Jobe Chhilo Pashe Holo Na Jaoa
কাছে যবে ছিল পাশে হল না যাওয়া
Rabindranath Tagore
"কাছে যবে ছিল পাশে হল না যাওয়া, চলে যবে গেল তারি লাগিল হাওয়া ॥ যবে ঘাটে ছিল নেয়ে তারে দেখি নাই চেয়ে,"
Kachhe Tar Jai Jodi
কাছে তার যাই যদি
Rabindranath Tagore
"কাছে তার যাই যদি কত যেন পায় নিধি, তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না । কখনো বা মৃদু হেসে আদর করিতে এসে সহসা শরমে বাধে, মন উঠে উঠে না ।"
Kachhe Theke Dur Rochilo Keno Go Andhare
কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে
Rabindranath Tagore
"কাছে থেকে দূর রচিল কেন গো আঁধারে। মিলনের মাঝে বিরহকারায় বাঁধা রে॥ সমুখে রয়েছে সুধাপারাবার, নাগাল না পায় তবু আঁখি তার--"
Kajol Kajol Chokhe Oi Bon Moyuri Nache
কাজল কাজল চোখে ঐ বন মযুরী নাচে
Hemanta Mukherjee & Geeta Dutt
"কাজল কাজল চোখে ঐ বন মযুরী নাচে। মান কোরনা কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না এস আমার কাছে।"
Kal Rater Bela Gan Elo Mor Mone
কাল রাতের বেলা গান এল মোর মনে
Rabindranath Tagore
"কাল রাতের বেলা গান এল মোর মনে, তখন তুমি ছিলে না মোর সনে॥ যে কথাটি বলব তোমায় ব'লে কাটল জীবন নীরব চোখের জলে"
Kandale Tumi More
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে
Rabindranath Tagore
"কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে-- নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥ তোমার অভিসারে যাব অগম-পারে"
Kandar Somoy Olpo Ore
কাঁদার সময় অল্প ওরে ভোলার সময় বড়ো
Rabindranath Tagore
"কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো ॥"
Kandiche Timir-Kuntala Sanjh
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
Kazi Nazrul Islam
"কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ আমার হৃদয়-গগনে। এসো প্রিয়া এসো বধূ-বেশে এই বিদায়-গোধূলি-লগনে॥"
Kandite Eshechi Apnar Loye
কাঁদিতে এসেছি আপনার লয়ে
Kazi Nazrul Islam
"কাঁদিতে এসেছি আপনার লয়ে কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে। এ মম আঁখি-জল আমারই নয়নের ঝরিবে না এ জল তোমার দুয়ারে॥"
Kapot Kapoti Uriya Berai
কপোত কপোতী উড়িয়া বেড়াই
Kazi Nazrul Islam
"কপোত কপোতী উড়িয়া বেড়াই সুদূর বিমানে আমরা দুজনে। কানন-কান্তার শিহরি ওঠে মোদের প্রণয়-মদির কূজনে॥"
Kar Chokher Chawar Haway Dolay Mon
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন
Rabindranath Tagore
"কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন, তাই কেমন হয়ে আছিস সারাক্ষণ॥ হাসি যে তাই অশ্রুভরে নোওয়া, ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,"
Kar Hate Je Dhora Debo Hay
কার হাতে যে ধরা দেব হায়
Rabindranath Tagore
"কার হাতে যে ধরা দেব হায় তাই ভাবতে আমার বেলা যায়।"
Kar Nikunje Raat Kataye
কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর
Kazi Nazrul Islam
"কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে পুষ্পচোর। ডাকছে পাখি, ‘বউ গো জাগো, আর ঘুমায় না, রাত্রি ভোর’॥"
Katha Kos Ne Lo Rai
কথা কোস্ নে লো রাই
Rabindranath Tagore
"কথা কোস্ নে লো রাই, শ্যামের বড়াই বড়ো বেড়েছে। কে জানে ও কেমন ক’রে মন কেড়েছে।।"
Kaveri Nadi Jole Ke Go Balika
কাবেরী নদী-জলে কে গো বালিকা
Suprova Ghosh
"কাবেরী নদী-জলে কে গো বালিকা আনমনে ভাসাও চম্পা শেফালিকা প্রভাত-সিনানে আসি আলসে কঙ্কণ-তাল হানো কলসে"
Ke Amare Jeno Eneche Dakiya
কে আমারে যেন এনেছে ডাকিয়া
Rabindranath Tagore
"কে আমারে যেন এনেছে ডাকিয়া, এসেছি ভুলে। তবু একবার চাও মুখপানে নয়ন তুলে। দেখি ও নয়নে নিমেষের তরে সে দিনের ছায়া পড়ে কি না পড়ে,"
Ke Bole Jao Jao
কে বলে ‘যাও যাও’
Rabindranath Tagore
"কে বলে 'যাও যাও'-- আমার যাওয়া তো নয় যাওয়া। টুটবে আগল বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া ॥"
Ke Boleche Tomay Bondhu Eto Dukkho Shoite
কে বলেছে তোমায়, বঁধু এত দুঃখ সইতে
Rabindranath Tagore
"কে বলেছে তোমায়, বঁধু, এত দুঃখ সইতে। আপনি কেন এলে, বঁধু, আমার বোঝা বইতে॥"
Ke Dake Ami Kobhu Phire Nahi Chai
কে ডাকে আমি কভু ফিরে নাহি চাই
Rabindranath Tagore
"কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই। কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই॥"
Ke Dakilo Amare Ankhi Tule
কে ডাকিল আমারে আঁখি তুলে
Kazi Nazrul Islam
"কে ডাকিল আমারে আঁখি তুলে, এই প্রভাতে তটিনি-কূলে কূলে॥ ওই ঘুমায়ে সকলই, জাগেনি কেউ, জল নিতে আসেনি এখনও বউ,"